Free Tools
ফ্রি প্রিমিয়াম AI ও রিসার্চ টুলস
আনলক করো সেরা ফ্রি টুলস
এক জায়গায় সবচেয়ে শক্তিশালী ফ্রি টুলস যা তোমার রিসার্চকে অনেক সহজ করে দিবে
Semantic Scholar
২০ কোটির বেশি একাডেমিক পেপারের ফ্রি সার্চ ইঞ্জিন। প্রতিটা পেপারের AI সামারি দেখায় এবং কোন পেপার কাকে সাইট করেছে তাও ট্র্যাক করে।
যেকোনো টপিকের ফাউন্ডেশন পেপার বের করার জন্য সেরা জায়গা।
Consensus
সরাসরি প্রশ্ন করুন, যেমন: "Does intermittent fasting improve focus?"। এটা শুধু peer-reviewed পেপার থেকে উত্তর দেয় এবং একটা Consensus Meter দেখায়।
হাইপোথিসিস যাচাই করার জন্য সোনার খনি।
ResearchRabbit
পুরোপুরি ফ্রি। একে বলা হয় “পেপারের Spotify”। একটা পেপার দিলে ভিজ্যুয়াল ম্যাপ বানিয়ে রিলেটেড পেপার দেখায় এবং নতুন পেপারের অ্যালার্ট দেয়।
Connected Papers
একটা টপিকের পুরো ল্যান্ডস্কেপ একটা গ্রাফে দেখিয়ে দেয়। কোন পেপার মূল এবং কোনগুলো তার উপর দাঁড়িয়ে তা এক নজরে বোঝা যায়।
SciSpace
Copilot ফিচার দিয়ে পেপারের যেকোনো লাইন হাইলাইট করলেই সহজ ভাষায় বুঝিয়ে দেয়। জটিল methodology বা নোটেশন আর আটকাবে না।
ফ্রি টিয়ারেই অনেক কাজ হয়ে যায়।
NotebookLM
গুগলের সম্পূর্ণ ফ্রি টুল। সব পেপার একসাথে আপলোড করে যেকোনো প্রশ্ন করুন — উত্তর শুধু আপনার দেওয়া সোর্স থেকেই আসবে।
পুরো রিডিং লিস্ট থেকে অডিও পডকাস্টও বানিয়ে দেয়। হাঁটতে হাঁটতে রিভিশনের জন্য অসাধারণ।
Zotero
ফ্রি ও ওপেন সোর্স রেফারেন্স ম্যানেজার। ব্রাউজার থেকে এক ক্লিকে পেপার সেভ করুন এবং Word/Google Docs-এ লেখার সময় অটোমেটিক সুন্দর citation ও bibliography তৈরি করে দেয়।
১৮০টা সোর্স হাতে সাজানোর কষ্ট থেকে মুক্তি।
